১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৬২ টাকা
বৈঠকে বিইআরসি আরো জানায়, দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের দাম। সৌদি সিপির সঙ্গে সামঞ্জ্যস রেখে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে।
এবার প্রতি কেজি এলপিজির দাম নিধারণ হয়েছে ১০৩ টাকা ৩৪ পয়সা। এর ফলে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৬২ টাকা, বিক্রি হবে ১ হাজার ২৪০ টাকায়। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৭ টাকা ৮১ পয়সা।
নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জানান, কারিগরি ও মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিশনের শুনানির পর দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা হবে।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতোই ৫৯১ টাকায় রয়েছে।



