Saturday, May 1, 2021

আজ ঐতিহাসিক মহান মে দিবস।

১৮৯০ সাল থেকে প্রতিবছর সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে এ দিনটি। বিশ্বের প্রতিটি মেহনতি মানুষ ন্যায্য মজুরি, যথাযথ অধিকার ও নিরাপদ পরিবেশে কাজ করবে তারই প্রত্যাশা ব্যক্ত করা হয় এ দিনটিতে। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য সকল দেশের মালিক-শ্রমিকের মধ্যে গড়ে উঠুক সুসম্পর্ক, অবসান হোক শোষন-বঞ্চনার, তাহলেই সফল হবে মে দিবসের লক্ষ্য।

May be an image of 6 people, people standing and people sitting

Friday, April 30, 2021

কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার।

 শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১১ হাজার ৪৫০ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার ১০.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৬টি।

Thursday, April 29, 2021

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

 


 

 

 ২৩ মে থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

শিক্ষা সচিব বলেন, দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল রয়েছে।

 

 

 

আজ বৃষ্টি নিয়ে স্বস্তির খবর


 

 

 

 

 

 

 

 বৃষ্টি নিয়ে স্বস্তির খবর

 

 বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

 

রাস্তা পাকা করনের কাজে ইটের বদলে রাবিশ

আমাদের দীর্ঘ দিনের স্বপ্নের রাস্তা, সেই রাস্তাতে কিভাবে দুর্নীতি হচ্ছে দেখুন। ১ নাম্বার ইটের খোয়ার পরিবর্তে ৩ নাম্বার ইটের খোয়া এনে ফালাচ্ছ...